আল্লাহ! আমাকে হাফিজে কুরআন বানিয়ে দাও
(হিফজ ও নাজেরার ছাত্রদের মুনাজাত)
আল্লাহ! আমাকে হাফিজে কুরআন বানিয়ে দাও
কুরআনের আহকাম অনুযায়ী আমাকে পরিচালিত করো
সবক যেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় হে ইলাহী!
মওলা, আমাকে একজন মজবুত হাফেজ বানিয়ে দাও
আমার অলসতা দূর হোক, যেন ভোরে উঠতে পারি
তুমি মাদ্রাসায় আমার মন বসিয়ে দাও
মাদ্রাসার কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয়
আল্লাহ! এখানকার আদব আমাকে শিখিয়ে দাও
ভুল করেও যেন মাদ্রাসার ছুটি না করি
সময়ের ব্যাপারে আমাকে পাবন্দ বানিয়ে দাও
উস্তাদ উপস্থিত থাকুক বা বাইরে কোথাও ব্যস্ত থাক
আমার শোরগোল করার অভ্যাস মুছে ফেলো
হে ইলাহী! আমার স্বভাব থেকে দুষ্টামি দূর হোক
আমাকে গম্ভীর বানিয়ে দাও, আমাকে সংজিদাহ বানিয়ে দাও
উস্তাদের আনুগত্য যেন সর্বদা করতে পারি
বাবা-মায়ের ইজ্জত করার তৌফিকও খোদা দাও
পোশাক পরিচ্ছন্ন রাখি, তুমি আমার দিল পরিষ্কার করো
মওলা, আমার সীনাকে তুমি মদিনা বানিয়ে দাও
ফিল্ম ও ড্রামা থেকে ঘৃণা দাও হে ইলাহী
আমাকে কেবল নাত ও তিলাওয়াতের শখ দাও
জামাতের সাথে যেন সব নামাজ পড়তে পারি
আল্লাহ! ইবাদতে আমার মন বসিয়ে দাও
সর্বদা যেন বেশি বেশি দুরূদ পড়তে পারি
এবং যিকিরের শখ ও গাউসে রজার ফয়েজ দান করো
হায়! যদি শরীয়ত অনুযায়ী সব কাজ করতে পারতাম
হে রব! আমাকে সুন্নতের মুবাল্লিগ বানিয়ে দাও
আমি যেন কখনো মিথ্যা না বলি, গালি না দেই
আল্লাহ! গুনাহের রোগ থেকে আমাকে শিফা দাও
আমি যেন সর্বদা ফালতু কথা থেকে দূরে থাকি
চুপ থাকার সলিয়া আল্লাহ! আমাকে শিখিয়ে দাও
আখলাক যেন ভালো হয়, চরিত্র যেন সুশৃঙ্খল হয়
মাহবুবের সদকায় আমাকে নেক বানিয়ে দাও
উস্তাদ, বাবা-মা ও আত্তার যেন সাথে থাকে
এভাবে হজে যাই এবং মদিনাও যেন দেখতে পারি
মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম) এর ফরমান: যে ব্যক্তি
আমার ওপর জুমার দিনে ২০০ বার দুরূদে পাক পড়বে তার ২০০ বছরের
গুনাহ মাফ হয়ে যাবে। (কানযুল উম্মাল খণ্ড ১ পৃষ্ঠা ২৫৬ হাদিস ২২৩৮)