ফজরের সময় হয়েছে উঠো! হে গোলামানে মুস্তফা উঠো!
জাগো জাগো হে ভাইয়েরা, বোনেরা! ছেড়ে দাও এখন বিছানা উঠো!
তোমাদের আল্লাহ হজ্জের সৌভাগ্য দান করুন, মদিনার দৃশ্য দেখো উঠো!
উঠো আল্লাহর জিকির করো উঠে! অন্তর থেকে নাও মোস্তফার নাম উঠো!
ফজরের আজান হয়ে গেছে নামাজের সময় হয়েছে উঠো!
ভাইয়েরা! উঠে এখন অজু করে নাও! এবং চলো আল্লাহর ঘর উঠো!
ঘুমের চেয়ে নামাজ উত্তম এখন আর একেবারেই শুয়ো না উঠো!
উঠেছ এখন দাঁড়িয়েও পড়ো! চোখ যেন শয়তান না লাগায় উঠো!
জাগো জাগো নামাজের গাফিলতি থেকে কাজা করো না কোথাও উঠো!
এখন 'যে ঘুমায় নামাজ হারায়' ঘুমের সময় এখন নেই উঠো!
মনে রেখো! নামাজ যদি ছাড়ো কবরে শাস্তি পাবে উঠো!
বেনামাজি ফেঁসে যাবে হাশরের মাঠে আল্লাহ অসন্তুষ্ট হবেন উঠো!
আমি 'সদায়ে মদিনা' দিচ্ছি তোমাদের তাইবার ওসিলায় উঠো!
আমি দ্বারে দ্বারে ভিখারি নই আমি সরকারের গোলাম উঠো!
আমাকে পয়সা দিতে হবে না! আমি সওয়াবের ভিখারি উঠো!
তোমাদের এই দোয়া দিচ্ছে আত্তার আল্লাহ তোমাদের উপর রহমত করুন উঠো!