(গলি বা অন্য কোথাও আওয়াজ করে বা ফোন করে ফজর নামাজের জন্য জাগানো দাওয়াতে ইসলামির মাদানি পরিবেশে 'সদায়ে মদিনা' বলা হয়। গলিতে 'সদায়ে মদিনা' দেওয়ার সময় মেগাফোন ব্যবহার করবেন না, আওয়াজ দেওয়ার সময় এ বিষয়েও সতর্ক থাকবেন যেন ছোট বাচ্চা, রোগী এবং যে সকল ইসলামি বোনেরা নামাজ পড়ে ঘুমাচ্ছেন বা তিলাওয়াত ইত্যাদিতে ব্যস্ত আছেন তাদের যেন সমস্যা না হয়। কোনো রোগী বা বাচ্চার কষ্টের কারণে কেউ যদি 'সদায়ে মদিনা'র আওয়াজ কম রাখতে বলে তবে অবিলম্বে তার কথা মেনে নিন)
গলিতে সদায়ে মদিনার পদ্ধতি
বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে দুরুদ ও সালামের নিচে দেওয়া শব্দগুলি পড়ে পরবর্তী বিষয়বস্তু পুনরাবৃত্তি করতে থাকুন:
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ
মিষ্টি মিষ্টি ইসলামি ভাই এবং ইসলামি বোনেরা! ফজরের নামাজের সময় হয়েছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তাড়াতাড়ি উঠুন এবং নামাজের প্রস্তুতি নিন- আল্লাহ আজ্জাওজাল আপনাকে বারবার হজ নসিব করুন এবং বারবার মিষ্টি মদিনা দেখান, (সুযোগ অনুযায়ী নিচে দেওয়া কবিতা থেকে নির্বাচিত শ্লোকগুলোও পড়ুন)