হযরত সায়্যিদনা আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হকের জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন: আফলাহা ওয়াজহুকাল্লাহুম্মা বারিক লাহু ফি শা'রিহি ওয়া বাশারিহি, অর্থাৎ ফালাহ ওয়ালা হোক তোমার চেহারা, হে আল্লাহ! তার চুল এবং তার চামড়ায় বরকত দাও। সায়্যিদনা আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্তর বছর বয়স পেয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার একটি চুলও সাদা হয়নি এবং শরীরে কোনো বলিরেখাও পড়েনি, চেহারায় তারুণ্যের এমন উজ্জ্বলতা ছিল যে যেন তিনি এখনো পনেরো বছরের যুবক। (আশ-শিফা, খণ্ড ১, পৃষ্ঠা ৩২৭)